আমাদের সম্পর্কে
পড়! তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন (সূরা আলাক্ব/১)। উম্মতে মোহাম্মদীর প্রতি সৃষ্টিকর্তার প্রথম নির্দেশ এটি। ব্যক্তি ও সমাজ জীবনে শ্রেণি, বর্ণ, জাত, ভাষা নির্বিশেষে সুশৃঙ্খল ও সুন্দর একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রয়োজন আখিরাতের প্রতি ভয়। আর এই ভয় তৈরিতে প্রয়োজন দ্বীনি শিক্ষা। এছাড়া ইসলামের সৌন্দর্য ও মূল্যবোধ হৃদয়গ্রাহীভাবে করে উপস্থাপন বা প্রচার করার জন্য নিতে হবে আধুনিক শিক্ষাও। আর এজন্যই ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় করতে প্রতিষ্ঠা করা হয়েছে বাদুরতলা নেছারিয়া দাখিল মাদ্রাসা। দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী করে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলাই এই মাদ্রাসার লক্ষ্য।
বাদুরতলা ফরাজি বাড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার অবস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের ফরাজি বাড়ির সামনে। একটি সেমি-পাকা ভবন, মাঠ ও পুকুর নিয়ে মোট দশ কাঠা জমিতে মাদ্রাসাটি অবস্থিত। অন্যান্য সুবিধাদির মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রীদের খাবার পানির যোগান দিতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা, পাকা টয়লেট ও সমৃদ্ধ পাঠাগার।
ভর্তি
মানসম্মত ইসলামি শিক্ষা নিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত যে কোনো শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের আমরা স্বাগত জানাই। আপনার সন্তানকে ভর্তি করাতে চাইলে সরাসরি বাদুরতলা ফরাজি বাড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসায় এসে যোগাযোগ করুন।
আমাদের সাফল্য
এ+ ও বৃত্তিসহ ২০১৭–২০২০ সালের এবতেদায়ি সমাপনি পরীক্ষায় শতভাগ পাশের সাফল্য। ২০২১-২০২২ সালের নিয়মিত পরীক্ষাসহ ২০১৮–২০২০ সালের জে.ডি.সি পরীক্ষায় শতভাগ পাশসহ বৃত্তির সাফল্য। নবম-দশম শ্রেণির কার্যক্রম নতুন শুরু হয়েছে।
অনুদান
বাদুরতলা ফরাজি বাড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসা একটি বেসরকারি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। এটি এখন পর্যন্ত এমপিওভুক্তও হয়নি। তাই সর্বোত্তম শিক্ষা দানে আমরা প্রতিষ্ঠাতা, দাতাদের আর্থিক অনুদান ও ছাত্র-ছাত্রীদের মাসিক বেতনের উপর নির্ভর করি। তবে মাদ্রাসাটির অবস্থান বঙ্গোপসাগরের উপকূল ঘেষে একটি অস্বচ্ছল গ্রামে হওয়ায় মাদ্রাসার বেশিরভাগ ছাত্র-ছাত্রী বিনা বেতনে পড়াশুনা করে। আর্থিক সংকটে শিক্ষকরাও মাসের পর মাসে বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে যাচ্ছেন। মাসিক বা বাৎসরিক অনুদান মাধ্যমে আপনিও এই দ্বীনি কার্যক্রমের অংশ হতে পারেন। অনুদান দিতে সরাসরি যোগাযোগ করুন মাদ্রাসা অফিসে। বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে: +৮৮০১৭২৩২০১৫৬৬